শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ১৬ মে, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‌চৌগাছায় মোটর সাই‌কে‌লের ধাক্কায় প্র‌তিবন্দ্বীর মৃত্যু

‌র‌হিদুল খান : [২] শুক্রবার সকা‌লে নিজ বা‌ড়ি‌তে সে মৃত্যুবরণ ক‌রে। য‌শো‌রের চৌগাছায় মটরসাই‌কে‌লের ধাক্কায় বাবু (২২) না‌মে এক মান‌সিক প্র‌তিবন্দ্বী মৃত্যুবরণ ক‌রে‌ছে। সে উপ‌জেলার ম‌সিয়ূরনগর গ্রা‌মের মাল‌য়ে‌শিয়া প্রবাসী খ‌বির উ‌দ্দি‌নের ছে‌লে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান গত ১১ মে সোমবার সকা‌লে চৌগাছা-য‌শোর সড়‌কের ম‌সিয়ূরনগর বাজা‌রে রাস্তা পার হওয়ার সময় এক‌টি দ্রুতগামী মটরসাই‌কেল বাবু‌কে ধাক্কা দেয়। এ ঘটনায় বাবু জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লে এবং মারাত্মকভা‌বে আহত হয়।

[৪] চি‌কিৎসার জন্য তা‌কে প্রথ‌মে চৌগাছা হাসপাতাল এরপর য‌শোর ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতাল এবং ‌সেখান থে‌কে চি‌কিৎসকরা ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড ক‌রেন। দুই‌দিন ঢাকার হাসপাতা‌লে তার অবস্থার কোন উন্ন‌তি না হওয়ায় চি‌কিৎসকরা তার বাঁচার আশা ত্যাগ বা‌ড়ি‌তে পা‌ঠি‌য়ে দেন।

[৫] সিংহঝু‌লি ইউ‌নিয়‌নের ১ নং ম‌সিয়ূরনগর ওয়া‌র্ডের মেম্বর জামাল উ‌দ্দিন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন আজ জুম্মার নামা‌জের পর জানাযা শে‌ষে মৃত‌দেহ দাফন করা হ‌য়ে‌ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়