শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূমধ্যসাগরে সবার চোখের আড়ালে মারা যাচ্ছেন অভিবাসন প্রত্যাসীরা

আসিফুজ্জামান পৃথিল: [২] করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের বন্দর বন্ধ। কিন্তু এখনও কাতারে কাতারে অভিবাসনপ্রত্যাসীরা জলপথে ইউরোপ প্রবেশ করছেন। কিন্তু যারা আটকে আছেন, তাদের রক্ষায় কোনও মানবিক সহয়তাকারী জাহাজ কাজ করছে না। এএফপি, ফ্রান্স ২৪

[৩] সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ ভালো সংখ্যায় অভিবাসী ইউরোপ পৌঁছাতে পেরেছেন। গত সপ্তাহে ইতালিতে পৌঁছান ৭৯জন। করোনা প্রাদুর্ভাবের আগে থেকেই দেশটি অভিবাসীদের আসতে দেবার বিষয়ে কঠিন পদক্ষেপ গ্রহণ করেছিলো।

[৪] গত কয়েক সপ্তাহ বন্ধ আছে উদ্ধান অভিযান। আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলো বলছে, সামনের দিনগুলোতে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

[৫] ইউএনএইচসিআরের বিশেষ দূত ভিনসেন্ট কখেটেল বলেন, ‘কোনও দেশ অভিবাসীদের আশ্রয় দিচ্ছে না সংক্রমণের ভয়ে। সমুদ্রে কোনও সাহায্যকারী জাহাজও নেই। প্রায় নি:শব্দে নৌকার উপরেই মারা যাচ্ছেন অভিবাসন প্রত্যাসীদের অনেকে। সাগরে ফেলে দেয়ায় তাদের লাশও পাওয়া যাচ্ছে না।’

[৬] এপ্রিল থেকেই সম্পূর্ণভাবে নিজেদের বন্দর বন্ধ করে দিয়েছে ইতালি ও মাল্টা। নিজেদের সমুদ্রসীমায় কোনও অনাকাঙ্খিত জলযান ঠেকাতে সাগরে টহলও বাড়িয়েছে দেশদুটো।

  • সর্বশেষ