শিরোনাম
◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বের বিপজ্জনক শিবির সিরিয়ার আল-হুল থেকে পালানোর চেষ্টা করছে আইএস নারীরা

ইসমাঈল আযহার : [২] উত্তর সিরিয়ার আল-হাসাকাহের পল্লী অঞ্চলে অবস্থিত আল-হুল শিবিরে গত বেশ কয়েকদিন ধরে তুমুল উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। শিবিরটিতে আইএস সদস্যদের স্ত্রীরা পালানোর আশায় জীবনযাপন করছে এবং কেউ কেউ পালানোর পরিকল্পনাও করেছে। আল আরাবিয়া

[৩] খবরে বলা হয়, আইএস সদস্যরা সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) এর কারাগারের পেছনে অবস্থান নিয়েছে। কয়েক বছর ধরে হাজার হাজার মানুষ যাদের ভয় ও সন্ত্রাসের শিকার তারা আজ জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোকে তাদের দুর্দশার বিষয়টি দেখার আহ্বান জানাচ্ছে।

[৪] আল-হুল শিবিরে বেড়ে চলেছে নৈরাজ্য ও বিশৃঙ্খলা। করোনাভাইরাস সংকট মোকাবেলায় ব্যস্ত পুরো বিশ্ব। আর এই সুযোগে আইএসের কিছু মহিলা সদস্য ও পুরুষ সদস্যদের স্ত্রীরা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

[৫] সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আল মারসাদ জানিয়েছে, শিবিরের নিরাপত্তা বাহিনী আইএস সদস্যদের পরিবারের ৩ নারীকে আটক করেছে। ৩ জন নারীই তুরস্কের নাগরিক। ওই ৩ নারী বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে পালিয়ে যেতে শিবিরের শরণার্থী মহিলাদের অংশে আগুন দেওয়ার চেষ্টা করছিলো।

[৬] আল-হুল ক্যাম্পকে বলা হয় টাইম বোমা। গত মার্চ মাসের শেষদিকে আইএস পরিবারের ৫ জন রাশিয়ান মহিলা তাদের ১৩ শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করলে কুর্দি সেনাবাহিনীর হাতে আটক হয়।

[৭] সিরিয়ার শহর আল-হাসাকাহর ৪৫ কিলোমিটার পূর্বে অবস্থিত আল-হুল শিবির কুর্দিদের ‘স্বায়ত্তশাসিত’ অঞ্চলের সবচেয়ে বড় শিবিরগুলোর একটি। এই শিবিরে ৭৪ হাজারের বেশি জনসংখ্যা রয়েছে। তাদের মধ্যে আইএস সদস্যদের স্ত্রী ও সন্তানদের পাশাপাশি রয়েছে অন্যান্য শরণার্থীরা।

[৮] আল-হুল শিবিরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শিবির বিবেচনা করা হয়। কারণ, শিবিরটিতে ৪০ হাজার আইএস মহিলা ও তাদের সন্তান বসবাস করছে। শিবিরে শিশুর হার ৬৬ শতাংশ। যাদের বেশিভাগের কোনও পরিচয় নথি নেই। বিশেষ করে যেসব শিশু ইসলামিক স্টেটের তথাকথিত ‘দাউলাতুল ইসলামিয়া’ খিলাফাত দ্বারা শাসিত অঞ্চলে জন্মগ্রহণ করেছে।

  • সর্বশেষ