শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রীয় মর্যাদায় আজিমপুরে বাবার কবরে অধ্যাপক আনিসুজ্জামানের দাফন

মহসীন কবির : [২] শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে গার্ড অফ অনার প্রদান ও জানাজা সম্পন্ন করা হয়। জানাজার কিছুক্ষণ পর নিরাপত্তার বিশেষ নিয়ম মেনে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ তাঁকে দাফন করা হয়। এর আগে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় অন্য সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। চ্যানেল২৪ ও ডিবিসি টিভি

[৩] এর আগে সকালে একটি বিশেষ টিম ড. আনিসুজ্জামানের দাফনের প্রক্রিয়া শুরু করে। সম্মিলিত সামরিক হাসপাতালে বিশেষ নিরাপত্তায় তার দাফনের প্রক্রিয়া শুরু হয়। পরে দাফনের জন্য মরদেহ নেওয়া হয় রাজধানীর আজিমপুর কবরস্থানে। সেখানে তাকে বাবার কবরে শায়িত করা হয়। তার বাবা এ টি এম মোয়াজ্জেম ছিলেন প্রখ্যাত হোমিও চিকিৎসক।

[৪] প্রয়াত শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করে আল মারকাজুল ইসলাম। করোনায় মৃতদের যে প্রক্রিয়ায় দাফন করা হয় তা সবগুলো মেনেই সর্বজন শ্রদ্ধেয় এ শিক্ষককে শেষ বিদায় জানানো হয়।

[৫]  বৃহস্পতিবার বিকালে রাজধানীর ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. আনিসুজ্জামান। রাতে খবর আসে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

[৬] তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক শোকবার্তায় নিজের বিশ্ববিদ্যালয় শিক্ষকের অনন্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়