শিরোনাম
◈ একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে ◈ বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড ◈ সৌদি আরবে মৃত্যুদণ্ডের পর মৃতদেহও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার ◈ কোচ আন‌চেল‌ত্তি নেইমারের বিকল্প ব্রাজিলে দেখেন না  ◈ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে? দলীয় প্রতীক, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও স্থানীয় নির্বাচন নিয়ে যা জানা গেল ◈ হ‌কি‌তে বহুদেশীয় মঞ্চে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে নতুন সমীকরণ ◈ ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, বদলে যাবে ২২ জেলার সড়ক যোগাযোগ ◈ বেনজীর দুবাই থেকে অন্য দেশে যেতে পারবেন না, বাংলাদেশকে আমিরাতের আশ্বাস ◈ যুদ্ধ ও বন্দর মাশুলের ধাক্কা : ৯ মাসে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬%

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগরিকের জীবন বিপন্ন করে অর্থনীতির চাকাকে সচল রাখাটা হবে আত্মহত্যার শামিল : ইকবাল হাসান মাহমুদ টুকু

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নাগরিকের জীবন রক্ষায় সবচেয়ে বড় কথা। ‌ প্রতিদিনের গড় হিসাব যেটা আসছে এটাই তো প্রমাণ করে যে সব কিছু খুলে দেওয়াতেই আরো খারাপের দিকে যাচ্ছি।

[৩] তিনি বলেন, রাষ্ট্রের কাছে দুটো জিনিস থাকে একটি হলো তার নাগরিকের জীবন আরেকটি অর্থনীতি। আমি নিজেও একজন ব্যবসায়ী আমি তো বুঝতে পারছি কি হবে।

[৪] বিএনপির এ নীতিনির্ধারক বলেন, যেখানে অর্থনৈতিক ধ্বস সারা পৃথিবীতে আসবে। সেখানে বাংলাদেশে খুলে রেখে গার্মেন্টস খুলে রেখে অতখানি অর্থনীতির চাকা ঘুরাতে পারবে।

[৫]তিনি বলেন, ‌যেটা সরকার করতে ব্যর্থ হয়েছে তা হলো আমাদের দিন আনা দিন খাওয়া মানুষগুলোর খাবারের ব্যবস্থা করতে পারে নাই।যার ফলে বাধ্য হয়ে আজকের এই লকডাউন খুলে দিতে হয়েছে। খাবার ব্যবস্থা যদি করত ।‌ ডিস্ট্রিবিউশন যদি সঠিক মত মানুষের কাছে পৌঁছাতে। তাহলে এমন পরিস্থিতি হতো না।  কারণ খাবার না পেলে খিদার জ্বালায় মানুষ মৃত্যুকে ভয় করে না। সেটা আমরা সরকার করতে পারেনাই সরকার ব্যর্থ হয়েছে এটা নির্দিধায় বলা যায়। ‌

[৬] এই প্রতিবেদকের সঙ্গে আলাপে ইকবাল হাসান মাহমুদ টুকু একথা বলেন।

  • সর্বশেষ