শিরোনাম
◈ সাবেক পুলিশ প্রধান বেনজীরকে ফেরানোর বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সঞ্চয়পত্র বিক্রিতে গড়িমসি চলবে না, বাংলাদেশ ব্যাংকের কড়া বার্তা ◈ শিল্পাঞ্চলে বিদ্যুৎ দিতে ৪৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ বাংলাদেশে শাখা খুলতে চায় জাপানের শীর্ষ ব্যাংক এমইউএফজি ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেন করতে প্রতি কিলোমিটারে ব্যয় হবে ৩০৯ কোটি টাকা ◈ শেষ মুহূ‌র্তের গো‌লে যুক্তরাষ্ট্রকে হারালো তুরস্ক ◈ কোচ পচেত্তিনোর জাদুতে যুক্তরাস্ট্র বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ◈ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ◈ ২০২৬ বিশ্বকাপের সেরা ভেন‌্যু মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিজড়া সম্প্রদায়ের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলো যুবলীগ

সমীরণ রায় : [২] প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবলীগ।

[৩] এসময় ক্ষতিগ্রস্ত হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদবস্ত্র শাড়ি ও খাদ্য সামগ্রী হিসেবে চাল, তৈল, আলু, পেঁয়াজ, ডাল, লবন, সাবান , বিস্কুট, মাস্ক, হ্যান স্যানিটাইজার প্রদান করেন।

[৪] যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রথম থেকেই যুবলীগ সারাদেশে মানুষের পাশে দাড়িয়েছে। এই করোনা সংকট স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

[৫] বুধবার পল্লবীর মিল্কভিটার ৪৬ মল্লিকা হাউজিং এলাকায় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

[৬] এসময় মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়