শিরোনাম
◈ হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বক্তব্য অসমাপ্ত রেখেই বিদায় ◈ চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি, হাসপাতালে ভর্তি প্রায় ৯৮ হাজার ◈ ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে— শফিকুর রহমানের প্রশ্ন ◈ জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক ◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ ভবনের ৫৮ আনসার করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] জাতীয় সংসদ ভবনে নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ৫৮ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তাদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

[৩] আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক কাজী শরীফ কায়কোবাদ মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন।

[৪] তিনি আরও জানান, এছাড়া অন্যান্য স্থানে দায়িত্ব পলনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক উপমহাপরিচালকসহ আরও ১০৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন। তার নাম আব্দুল মজিদ। আইডি নং-১৩১৮৯ (বগুড়া)। তিনি অঙ্গীভূত হয়ে ভাটারা থানায় কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

[৫] আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক কাজী শরীফ কায়কোবাদ আরও জানান, আক্রান্তদের মধ্যে বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার ও একজন নার্সিং সহকারী রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫০ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

[৬] এদিকে আক্রান্তদের মধ্যে থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন সুস্থ হয়েছেন।যুগান্তর, সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়