শিরোনাম
◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে প্রকৌশলী হত্যার দ্রুত বিচারের দাবি আইইবি’র

সমীরণ রায়: [২] মঙ্গলবার অনলাইনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের ৬৯৪ তম নির্বাহী কমিটির সভায় বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৪) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে (৫০) হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। একই সাথে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইইবি'র নির্বাহী কমিটি।

[৩] সভায় আইইবি'র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের সঞ্চালনায় নির্বাহী কমিটির সদস্যরা বলেন, মহামারি এই করোনা ভাইরাসের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রকৌশলীরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু অতিদূঃখের সাথে জানাচ্ছি গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৪) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনে অফিসে যাওয়ার সময় সন্ত্রাসীরা গাড়িতে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেন নির্বাহী কমিটির সদস্যরা।

[৪] প্রসঙ্গত, প্রকৌশলী দেলোয়ার মিরপুরের বাসা থেকে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কর্মস্থলে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর রোডে পাশের একটি জঙ্গল থেকে প্রকৌশলী দেলোয়ারের লাশ উদ্ধার করা পুলিশ।

  • সর্বশেষ