শিরোনাম
◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে বখাটের উৎপাতে কিশোরীর আত্মহত্যা,বখাটে যুবক আটক

সাদিকুর রহমান : [২] মৌলভবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শব্দকর পল্লীতে সঞ্চিতা শব্দকর (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। একই গ্রামের মধু নামে এক বখাটের উৎপাতে মঙ্গলবার সকাল ৭ টার দিকে নিজ ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।

[৩] আত্মহত্যাকারী কিশোরী শব্দকর পল্লীর বজেন্দ্র শব্দকরের মেয়ে। এ ঘটনায় বখাটে মধু মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। আটক বখাটে একই গ্রামের দিনমজুর ইন্তাজ মিয়ার ছেলে।

[৪] পরিবারের সদস্যরা এবং শব্দকর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর জানান, প্রেমের প্রস্তাবে বখাটে মধু দীর্ঘদিন ধরে কিশোরী সঞ্চিতাকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। সে জোর করে তুলে নিয়ে বিয়ে করারও হুমকি দেয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে ধারালো দা হাতে কিশোরীর বাড়িতে আসে বখাটে মধু।

[৫] এ সময় কিশোরীর নাম ধরে ডাকাডাকি করলে প্রতিবেশী সজল শব্দকর প্রতিবাদ করলে সজলের খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। এ সময় হাল্লাচিৎকারে সবাই ছুটে আসলে ভয়ে কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করে। কিশোরীর বাবা বজেন্দ্র শব্দকর বলেন, বখাটে মধুর উৎপাত চরম আকার ধারণ করেছিল।

[৬] আর এ উৎপাতের কারণেই মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুপুরে কমলগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে পাঠায়। পরে অভিযান চালিয়ে ঘটনার ৭ ঘন্টার মাথায় দুপুর ২ টার দিকে বখাটে মধুকে আটক করে পুলিশ। কমলগঞ্জ থানার ওসি মো.আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহেমদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়