শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলবার থেকে খুলে দেওয়া হলো ইরানের সব মসজিদ

ইসমাঈল আযহার: [২] বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় ইরানের সকল মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আল জাজিরা

[৩] মঙ্গলবার (১২ মে) থেকে ইরানের সকল মসজিদ খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি।

[৪] ইরানের বেশ কিছু অঞ্চলে ফের করোনার ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এর পরেও সার্বিক দিক বিবেচনা করে ইরান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ফাস্টপোস্ট

[৫] এর আগে করোনার প্রকোপ কম এমন স্থানে মসজিদ খোলার অনুমতি দেয় ইরান সরকার।

[৬] এছাড়া গত শুক্রবার প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের ১৮০ শহরে জুমার নামাজের অনুমতি দেয় দেশটির প্রশাসন। আগামী সপ্তাহ থেকে ইরানের স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়