শিরোনাম
◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে যুক্তরাষ্ট্রকে দেয়া বাণিজ্য প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে না চীন

রাশিদ রিয়াজ : [২] ওয়াশিংটনের দি সেন্টার ফর স্ট্রাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিস বলছে বেইজিংয়ের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছিল তার প্রথম ধাপ অনুসারে মার্কিন পণ্য ক্রয় করতে ব্যর্থ হবে চীন। আরটি

[৩] এবছর চীনের মার্কিন পণ্য ক্রয় ৩৬.৬ শতাংশ বৃদ্ধির কথা থাকলেও প্রথম প্রান্তিকে মার্কিন পণ্যের শিপমেন্ট দেশটিতে ১০ শতাংশ হ্রাস পেয়েছে।

[৪] টাকার অঙ্কে মার্কিন পণ্য ক্রয় এবছর ১২৯.৬ বিলিয়ন করার কথা থাকলেও চীন ৬০ বিলিয়নের বেশি পণ্য আমদানি করতে পারবেনা বলে পূর্বাভাস দিচ্ছে গবেষণা সংস্থাটি।

[৫] যুক্তরাষ্ট্র থেকে ম্যানুফাকচার পণ্য, জালানি, কৃষিপণ্য ছাড়াও সেবা খাতে সাহায্য নিতে আগামী দুই বছরে অন্তত ২’শ বিলিয়ন ডলার খরচ করতে রাজি হলেও করোনা পরিস্থিতির কারণে এখন তা অবাস্তব বলেই মনে হচ্ছে।

[৬] করোনায় শুধু চীন নয় এর নেতিবাচক প্রভাব এশিয়ায় পড়েছে। কিন্তু ওয়াশিংটন বেইজিংকে কোনো ছাড় দিতে রাজি নয়। উল্টো করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্যে চীনকে যুক্তরাষ্ট্র দায়ী করে দেশটির ওপর নতুন করে শুল্ক আরোপ ও এর আগে চুক্তিতে যা ছিল না তাও উত্থাপন করতে চাইছে।

[৭] মহামন্দার পর যুক্তরাষ্ট্রে সরাসরি চীনা বিনিয়োগ সর্বনিম্নে পৌঁছেছে। এবছরের প্রথম ৫ মাসে এ বিনিয়োগ ২’শ মিলিয়নের বেশি দাঁড়াবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়