শিরোনাম
◈ রাজনীতিতে ফিরে এলে আবারও আওয়ামী লীগের হয়েই মাঠে নামবেন, জানালেন সাকিব আল হাসান ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ১৬ বছর পর বিশ্বকাপ ফুটবলে ◈ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে জড়ালেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ১১ মে, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনীতি রক্ষায় নতুন ব্যাংকিং নীতির পরিকল্পনা চীনের

মুসা আহমেদ: [২] করোনা মহামারির কারণে চীনে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে সহায়তা করতে ও আর্থিক ঝুঁকি মোকাবেলায় আর্থিক নীতিকে আরো নমনীয় করতে নতুন নীতি প্রণয়নে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপল’স ব্যাংক অব চায়না। রয়টার্স

[৩] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বন্যার মত প্রণোদনা প্যাকেজ গ্রহণ করা থেকে বিরত থাকার বিষয়ে জোর দেয়নি দেশটির কেন্দ্রীয় ব্যাংক। প্রথম প্রান্তিকের মুদ্রানীতি বাস্তবায়নেও সেই নীতি লক্ষ্য করা গেছে।

[৪] দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, করোনার মত বৈশ্বিক মহামারিতেও চীনের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার মানদণ্ড এখনও অপরিবর্তিত রয়েছে। তবে বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দেশটি যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা একদমই অভূতপূর্ব। অনিশ্চিয়তা, ঝুঁকি ও বিভিন্ন কঠিন প্রতিক‚লতা বিবেচনায় নিয়েই আমাদের চলতে হবে।

[৫] কেন্দ্রীয় ব্যাংক আরো জানায়, মৌলিক শিল্পপ্রতিষ্ঠান বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্পপ্রতিষ্ঠানকে আমরা আর্থিক সহায়তা দিয়ে যাব। ঝুঁকি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে কর্মহীনদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে হবে। অতঃপর এই তিনটি উপকরণের মধ্যে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখতে হবে।

[৬] এর আগে, করোনার কারণে বছরের প্রথম তিনমাসে ৬.৮ শতাংশ অর্থনৈতিক ধস নামে শি জিনপিংয়ের এ দেশটিতে। যা ছিলো ১৯৯২ সালের এর পর প্রথম কোন ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়