শিরোনাম
◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি ◈ নবায়নযোগ্য জ্বালানিতে জোর, সরকারি ভবনে সৌর প্যানেল চান প্রধানমন্ত্রী ◈ পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ◈ চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে রেল অবকাঠামোয় ৪৫ হাজার কোটি রুপি ঢালছে ভারত, লক্ষ্য কী?

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মধ্যেই চীনা সাংবাদিকদের ভিসা নির্দেশনা কঠোর করে নতুন নিয়ম ইস্যু করেছে যুক্তরাষ্ট্র

ইয়াসিন আরাফাত : [২] বার্তা সংস্থা বলছে, সাম্প্রতিক মাসগুলোতে সাংবাদিকদের ঘিরে বেশ কিছু প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। গত মার্চে আমেরিকান তিনটি পত্রিকার সাংবাদিকদের বহিষ্কার করে চীন। এর মাসখানেক পর যুক্তরাষ্ট্র জানায়, মার্কিন ভূখণ্ডে কার্যক্রম চালানো চীনের রাষ্ট্র-পরিচালিত পাঁচটি গণমাধ্যমের কার্যালয়কে বিদেশি দূতাবাস হিসেবে বিবেচনা করা হবে। রয়টার্স, ভয়েস অফ আমেরিকা

[৩] এর আগে রাষ্ট্র মালিকানাধীন স্থাপনা নিয়ে মার্কিন সিদ্ধান্তের পর ওয়াল স্ট্রিট জার্নালে চীনকে নিয়ে বর্ণবাদী নিবন্ধ ছাপার অভিযোগ এনে তিন সাংবাদিককে বহিষ্কার করে চীন। তাদের দু’জন যুক্তরাষ্ট্রে ও একজন অস্ট্রেলিয়ার নাগরিক। ধারণা করা হচ্ছে, এরই প্রতিশোধ নিতে এ পদক্ষেপ নিয়েছে আমেরিকা। সিএনএন

[৪] নাম প্রকাশে অনিচ্ছুক ডিএইচএসের এক কর্মকর্তা বলেন, নতুন নীতিমালায় তারা চীনা সাংবাদিকদের ভিসা আবেদন বারবার পরখ করে দেখতে পারবেন। তাছাড়া মার্কিন ভূখণ্ডে চীনা সাংবাদিকদের সংখ্যাও কমিয়ে আনা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়