শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আজ রাতে ভিন্ন প্লাটফর্ম থেকে নিলামে উঠছে মুশফিকের ব্যাট ও মুন্নার জার্সি

আক্তারুজ্জামান : [২] ফেসবুক পেজ ‘অকশান ফর অ্যাকশান’ প্লাটফর্ম থেকে উঠবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেরা ডিফেন্ডার মোনেম মুন্নার ঐতিহাসিক ২ নম্বর জার্সিটি। আর অনলাইন নিলাম প্ল্যাটফর্ম ‘স্পোর্টস ফর লাইফ’ এর ফেসবুক পেজে উঠবে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা মুশফিকের সেই ব্যাটটি।

[৩] বাংলাদেশ ফুটবলে সেরা ডিফেন্ডার মোনেম মুন্না। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সেরা কিংব্যাক বলা হতো তাকে। খেলোয়াড় জীবনে দাপটের সঙ্গেই রাজত্ব করেছেন জাতীয় দল ও ক্লাবে। মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক কয়েকটি শিরোপা এনে দিয়েছিলেন। ১৯৮৯ সালের প্রেসিডেন্ট গোল্ডকাপের শিরোপাজয়ী জার্সিটি নিলামে উঠবে রাত সাড়ে দশটায়। জার্সি বিক্রির সব টাকা ব্যয় হবে করোনায় দুস্থদের সহায়তায়।

[৪] এদিন মুশফিকের ব্যাটের নিলাম রাত ১০টায় শুরু হয়ে চলবে চারদিন। ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে যে ব্যাট দিয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক সেই ব্যাটটি নিলামে তুলে করোনাদুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক।

[৫] মুন্নার জার্সিটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ লাখ টাকা। সর্বোচ্চ দাম হাঁকিয়ে যে কেউই কিনে নিতে পারবেন। তবে মুশফিকের ব্যাটের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়নি।

  • সর্বশেষ