শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি কূটনীতিকদের টুইট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বললেন এটা অগ্রহণযোগ্য, তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন

কূটনৈতিক প্রতিবেদক : [২]  ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ ইউরোপীয় ইউনিয়নের সাত রাষ্ট্রদূতের টুইটের পরে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিষ্টার মোমেন।

[৩]  তাদের কোনো বক্তব্য থাকলে তা তারা কূটনৈতিক চ্যানেলে পাঠাতে বা বলতে পারতেন। সেটা না করে জটলা পাকিয়ে বিবৃতি দিয়েছেন।

[৪] আমরা আমাদের মতো করে দেশ পরিচালনা করছি।

[৫] তাদের এই টুইট খুবই হতাশাজনক এবং দুঃখজনক, এটা কোনোভাবেই ঠিক হয়নি।

[৬]  বিদেশে আমিও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছি, সেসব দেশে কূটনীতিকদের এরকম কথা বলতে দেখিনি। পৃথিবীর আর কোথাও এভাবে হয়না।

[৭] বাকস্বাধীনতার মর্যাদার সঙ্গে দায়বদ্ধতার বিষয়টি জড়িত।

[৮] তারা যদি পোশাকশিল্পের ক্রয়াদেশ বাতিল, আমাদের অভিবাসীদের নিরাপত্তা ও সহায়তা নিয়ে কথা বলতেন আমরা এতে খুব খুশি হতাম।

[৯] আমি খুবই খুশি হতাম, তারা যদি জটলা পাকিয়ে বিবৃতি দিয়ে বলতেন রাখাইনে যুদ্ধ হচ্ছে, এটা বন্ধ করা উচিত।

[১০] করোনাভাইরাসের মতো মহামারির সময় নির্ভরযোগ্য ও বাস্তবভিত্তিক তথ্য প্রচার নিশ্চিত করার স্বার্থে গণমাধ্যম ও মতপ্রকাশের ওপর গুরুত্ব তুলে ধরে বৃহস্পতিবার টুইট করেছিলেন দূতেরা।

[১১] ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্ক, ডাচ রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়েজ, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, সুইডেনের রাষ্ট্রদূত শার্লোট স্লাইটার ও ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন আলাদা ভাবে টুইট করেছিলেন।

  • সর্বশেষ