শিরোনাম
◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহাম্মদপুরে ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি, গ্রেপ্তার তিন

ইসমাঈল হুসাইন ইমু : [২] রাজধানীর মোহাম্মদপুর চান মিয়া হাউজিংয়ে দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশকজহন আহত হয়েছেন। তাদের মধ্যে ইসমাইল নামের একজনকে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] পুলিশ সুত্র জানায়, সামিউল আলম চৌধুরী ও মীর হোসেন সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। তাদের মধ্যে ভাগাভাগি ও ক্লাব দখল নিয়ে কথা কাটাকাটি এক পর্যায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। শুক্রবার রাতে মীর হোসেন দলবল নিয়ে ভাগের টাকা ও ক্লাব দখল করতে গেলে তার মামাতো ভাই সামিউল আলম তার ব্যক্তিগত শর্টগান দিয়ে ৬ রাউন্ড গুলি চালায়। এরপরই দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

[৪] মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আলীম হোসেন জানান, ভাগাভাগি, ক্লাব দখল, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ সংঘর্ষ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সামিউল আলম চৌধুরী, আরিফ রহমান ও ইমন হাওলারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ব্যবহারিত সর্টগান উদ্ধার করা হয়।

  • সর্বশেষ