শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়া দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : [২] পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদের ইমাম মোয়াজ্জিনের বেতন পরিশোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

[৩] আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় ইমাম মোয়াজ্জিনের বেতন দিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় আসরের নামাজ শেষে শালিস বৈঠকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন কম বেশি আহত হয়। গুরুতর অবস্থায় গোলাম রাব্বি, শুভ, আবুল হাওলাদার, বেল্লাল হাওলাদার, জাকারিয়া, সাগর, সত্তার হাওলাদার, সাইফুল ইসলাম, আক্তার হোসেন, আকাশ, জাকির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এদের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।

[৪] কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জে এইচ খান লেলীন বলেন, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। সবাইকে ভর্তি দেয়া হয়েছে।

[৫] মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ