শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ০৯ মে, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৬ মে শুরু জার্মানির বুন্দেসলিগা, ইতালি, স্পেন ও ইংল্যান্ডের ফুটবল লিগ জুনে

আক্তারুজ্জামান : [২] জার্মান চ্যান্সেলর আঞ্জেলা ম্যার্কেল জানিয়েছেন, সব ম্যাচ হবে ফাঁকা গ্যালারিতে। ম্যাচের দিন স্টেডিয়ামে থাকতে পারবে মাত্র ৩০০ জন। সেই সঙ্গে করোনার সংক্রমণ আছে কি না জানতে ফুটবলারদের নিয়মিত মেডিক্যাল পরীক্ষা দিতে হবে। এখন পর্যন্ত বুন্দেসলিগার দু’টি ডিভিশনে আক্রান্তের সংখ্যা ১০। পরীক্ষা হয়েছে ১,৭২৪ জনের। ইএসপিএন

[৩] পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) বেশির ভাগ ক্লাবই জুনে লিগ শুরুর পক্ষে। তবে তারা চায়, বিধিনিষেধ উঠলেই ফুটবল ফিরুক। একটি পরিসংখ্যান বলছে, ইপিএলে এ বার প্রায় ৯ হাজার ৩৫৩ কোটি টাকা ক্ষতি হবে। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানাবেন, কী ভাবে সে দেশে লকডাউন তোলা হবে। পরদিনই প্রিমিয়ার লিগ কমিটি আলোচনায় বসবে। বিবিসি

[৪] করোনা সংক্রমণ হয়েছে কি না জানতে লিওনেল মেসি, করিম বেনজেমারা ইতিমধ্যেই ক্লাবে ফিরেছেন। ক্লাবই তাদের মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করেছে। সর্বাধিক ছ’জনকে মাঠে রেখে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে স্পেনে। জুনের মাঝামাঝি লা লিগা শুরু হতে পারে। তবে স্টেডিয়ামে ৪০০-র বেশি মানুষ থাকবেন না। মার্কা

[৫] ইতালিতে বৃহস্পতিবারই স্বাস্থ্য বিজ্ঞানীরা বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বললেন নিরাপদে ফুটবল ম্যাচ আয়োজনের বিষয়ে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সঙ্কেত পেয়ে জুভেন্টাসসহ সব ক্লাব ট্রেনিং সেন্টার খুলে দিয়েছে। দলবদ্ধ অনুশীলন ১৮ মের আগে হবে না। ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোনা জানিয়েছেন, লিগ ফের কবে শুরু হবে তা এখনই জানানো যাবে না। সেরি আ-র বেশির ভাগ ক্লাব এখনই লিগ শুরুর পক্ষে। । তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে। এল মুন্দো

  • সর্বশেষ
  • জনপ্রিয়