শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সীগঞ্জ ও মাদারীপুরে ফেরীঘাটে বেড়েছে রাজধানীমুখী মানুষের ভিড়

মাহমুদুল আলম : [২] সেই সঙ্গে বেড়েছে যানবাহনও। যানবাহনের সংখ্যা বাড়ায় বাড়ানো হয়েছে ফেরীর সংখ্যাও। পোশাক কারখানা ও দোকান পাট খোলার ঘোষণায় বিভিন্ন জেলা থেকে ঢাক ফিরতে শুরু করেছে মানুষ।

[৩] মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ভিড় দেখা গেছে। মধ্যরাত থেকে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরির সংখ্যা বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

[৪] আর শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জানান, মধ্যরাত থেকে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে তাই তিনটি ফেরির সংখ্যা বাড়িয়ে বর্তমানে নৌরুটে নয়টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ও কাঠালবাড়ী ঘাটে শুক্রবার থেকে চাপ বৃদ্ধি পেয়েছে।

[৫] মাদারীপুরের কাঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে গত কয়েকদিন গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের ঢাকা মুখী চাপ থাকলেও এখন তা কিছুটা কমেছে। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এখন ১২টি ফেরি চালু রাখা হয়েছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে। ডিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

  • সর্বশেষ