শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৭০৯, মৃত্যু আরও ৭ জনের (ভিডিও)

শাহীন খন্দকার ও মহসীন কবির : [২] শুক্রবার (৮ মে) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। সময় টিভি

[৩] তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ২০৬ জন । এ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৩১৩৪ জন। নতুন মৃতদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৯০ বছরের ওপরে এক জন, ৭১-৮০ বছরের মধ্যে ২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ২ জন ও ৫১-৬০ বছরের মধ্যে ২ জন।

[৪] তিনি জানান, গত ২৪ ঘন্টায় মোট ৫৯৪১ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে  ৫৭০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের মোট ৩৫ ল্যাবে এই পরীক্ষাগুলো করা হয়েছে।

[৫] ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১০৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১ হাজার ৮৭৪ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৯৯০ জন।

[৬] দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

[৭]  গতকাল বৃহস্পতিবার দুপুরে আরও ৭০৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে। এছাড়া গতকাল বুলেটিনে করোনায় মৃতের সংখ্যা না জানিয়ে পরে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে একদিনে দেশে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়