শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড–১৯ রুখতে ব্যাবহার হতে পারে লামার শরীরের অ্যান্টিবডি

ইয়াসিন আরাফাত : [২] কথায় বলে প্রকৃতির রোষের সমাধান প্রকৃতিতেই পাওয়া যায়। তেমনই এক অস্বাভাবিক ঘটনার মুখোমুখি বেলজিয়ামের গবেষকরা। কোভিড-১৯ রোধে বিশ্বের সব দেশ যখন এর প্রতিশেধক তৈরিতে ব্যাস্ত তখন এই গবেষকরা একটি লামার শরীরের অ্যান্টিবডি নিয়ে ব্যস্ত। ডেইলি মেইল, রয়টার্স, মিরর ডটকম

[৩] লামা এক ধরনের গৃহপালিত পশু। সাধারনত দক্ষিণ আমেরিকার দেশগুলোতেই এদের বিচরণ। ৬ ফুট লম্বা এই প্রানীটির ১৩০ থেকে ২০০ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। এই প্রানীটির শরীরে ভেড়ার মত পশম থাকলেও এদের লম্বাকৃতির গলার কারণে এদের অনেকটা উটের মতও দেখায়।

[৪] জানা গেছে, বেলজিয়ামের এক খামারবাড়ির ১৩০টি লামার মধ্যের অন্যতম চার বছরের লামা উইন্টার। অন্য লামাদের মতোই উইন্টারও একটা বিশেষ ধরনের অ্যান্টিবডি নিজের শরীরে উৎপন্ন করে যা তার শরীরের স্পাইকি প্রোটিনকে পোষিত করতে এবং বেঁধে রাখতে সহায়ক হয়। কিন্তু উইন্টারের শরীরের ওই অ্যান্টিবডি, যার নাম গবেষকরা দিয়েছেন ন্যানোবডি, কোভিড–১৯ দমনে অত্যন্ত সক্রিয়। এমনটাই জানাচ্ছেন গবেষকরা। যদিও এই গবেষণা এখনও প্রাথমিক স্তরে রয়েছে।

[৫] তবে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেল্থ অ্যান্ড ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আশাবাদী, এই ঘটনায়। উইন্টারের শরীরের অ্যান্টিবডি কীভাবে মানুষের শরীরে কাজে লাগানো যায় তা নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেছেন তারা।

  • সর্বশেষ