শিরোনাম
◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নিজের ব্যক্তিগত খানসামার করোনা শনাক্ত হওয়ায় বিচলিত ট্রাম্প (ভিডিও)

শাহনাজ বেগম: [২] বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে প্রেসিডেন্টের ওই কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। সিএনবিসি

[৩] হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের অন্যতম ব্যক্তিগত ওই খানসামা ওয়েস্ট উইং এ দায়িত্ব পালনের পাশাপাশি প্রেসিডেন্টের খাবারও পরিবেশন করেন। তবে হোয়াইট হাউস এখনও নিশ্চিত হতে পারিনি কখন তার করোনার লক্ষণ শুরু হয় বা সর্বশেষ কখন প্রেসিডেন্টের সংস্পর্শে এসেছিলেন। সিএনএন

[৪] হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি জানিয়েছেন, হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট এই আক্রান্তের বিষয় জানার পর পরই প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ফের করোনা পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ। আল-জাজিরা

[৫] করোনা মহামরীতে বিশে^র সবগুলো আক্রান্ত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। জনস হপকিন্স বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যানে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তে হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ৭৯৯ জন এবং মারা গেছেন ৭৬ হাজার ১১৩ জন।

 

 

 

  • সর্বশেষ