শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে চলন্ত গাড়িতে কিশোরীকে জবাই করে হত্যা

যুগান্তর : [২] কক্সবাজারের চকরিয়ায় চলন্ত গাড়িতে এক কিশোরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ সড়কের ওপর ফেলে দেয়া হয়।

[৩] বুধবার রাত ১০টার দিকে চকরিয়া-পেকুয়া-বাঁশখালী সড়কের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরং ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] তাৎক্ষণিকভাবে নিহত কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে।

[৫] কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

[৬] এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে একটি সিএনজিচালিত বেবি টেক্সি থেকে ওই কিশোরীর জবাই করা লাশ ফেলে দেয়া হয়। তার মুখ উড়না দিয়ে পেচানো ছিল।

[৭] কোনাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা জানান, হয় তো ওই কিশোরীকে গাড়িতেই হত্যা করে ওই জায়গায় নিয়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

[৮] চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। গাড়িটি আটক করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ