শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শপিং মল খুললেও ফুটপাতে দোকান বসতে দেয়া হবেনা, শপিং মলে মাস্ক পরা বাধ্যতামুলক

ইসমাঈল হুসাইন ইমু : [২] মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ প্রধান, বিজিবি প্রধান, বাংলাদেশ কোস্টগার্ড প্রধান ও আনসার ও ভিডিপি অধিদপ্তর প্রধানের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।

[৩] গত সোমবার সরকার ঈদের আগে ১০ মে থেকে শপিং মলগুলো নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেয়। ১০ মে থেকে শপিং মল খোলা রাখা যাবে বিকাল ৪টা পর্যন্ত এই নির্দেশনা বাস্তবায়ন নিয়ে পরদিন মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি যায় বাহিনীগুলোর কাছে।

[৪] চিঠিতে বলা হয়, সরকার দেশের বিভিন্ন জেলা, উপজেলায় অভ্যন্তরীণভাবে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, শপিংমল আগামী ১০ মে থেকে সীমিত আকারে চালুর সিদ্ধান্ত নিয়েছে। হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে। তবে ফুটপাতে বা প্রকাশ্য স্থানে হকার, ফেরিওয়ালা বা অস্থায়ী দোকানপাট বসতে দেওয়া যাবে না। নির্ধারিত ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য মাস্ক বাধ্যতামূলক বলেও চিঠিতে জানানো হয়।

[৫] এছাড়া প্রতিটি শপিংমলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। শপিংমল, বিপণিবিতানের সামনে ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুঝুঁকি আছে’ লিখে ব্যানার টাঙাতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে লকডাউন বাস্তবায়নের নির্দেশনাগুলোও মনে করিয়ে দেওয়া হয়।

[৬] করোনাভাইরাসের মহামারী ঠেকাতে গত ২৬ মার্চ ধরে দেশে সাধারণ ছুটি চলছে। অফিস-আদালত, গণপরিবহন, বিপণি বিতানসহ সব কিছু বন্ধ করে মানুষকে বলা হয়েছে ঘরে থাকতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়