শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাব পরিচয়ে ‘রাষ্ট্রচিন্তা’র দিদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : [২] র‌্যাব পরিচয়ে রাজধানীর উত্তর বাড্ডার নিজের অফিস থেকে রাষ্ট্রচিন্তা নামে একটি সংগঠনের অন্যতম সংগঠক দিদার ভুঁইয়াকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার সময় সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাবের লোক বলে দিদার ভুঁইয়ার অফিসে যায়। অজ্ঞাত ওই ব্যক্তিরা দিদার ভুঁইয়াকে নিয়ে যায়। একইসঙ্গে তার অফিসের দুটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং একটি মোবাইলও নিয়ে যায়। যোগাযোগ করা হলে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল বলেন, র‌্যাব-১ দিদার নামে কাউকে আটক বা গ্রেফতার করেনি। তবু বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

[৩] দিদার ভুঁইয়ার বোন জামাই জাকির চৌধুরী জানান, রাজধানীর উত্তর বাড্ডার হল্যান্ড সেন্টারের পেছনে একটি ভবনের তৃতীয় তলায় থাকেন দিদার ভুঁইয়া। ওই ভবনের ৬ তলায় অ্যাবাক টেকনোলজি নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার পাশাপাশি তিনি ‘রাষ্ট্রচিন্তা’ ও ‘পরিবর্তন চাই’ নামে দুটি সংগঠনের অন্যতম সংগঠক হিসেবে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যার সময় তিনি অফিসে অবস্থানকালে র‌্যাব পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

[৪]জাকির চৌধুরী বলেন, আমরা র‌্যাব পরিচয়ধারী ব্যক্তিদের দিদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ রয়েছে কি না তা জানতে চেয়েছিলাম। তবে তারা এর কোনও সদুত্তর দেয়নি। দিদারের এক বন্ধু কোনও অপরাধের সঙ্গে জড়িত রয়েছে এজন্য বন্ধু হিসেবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তারা জানায়। অফিস থেকে সিপিইউ, ল্যাপটপ নিয়ে গেলেও তা জব্দ তালিকা করে কারও কোনও স্বাক্ষরও নেওয়া হয়নি।

[৫]জাকির চৌধুরীর অভিযোগ, দিদার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রচিন্তা ও পরিবর্তন চাই সংগঠনের হয়ে সরকারের নানা কাজের সমালোচনা করে পোস্ট দিতেন। একারণে তাকে তুলে নেওয়া হতে পারে বলে শঙ্কা করছেন তারা।
সূত্র - বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়