শিরোনাম
◈ আসামে বুলডোজার অভিযান : মসজিদসহ গুঁড়িয়ে দেওয়া হলো শত শত মুসলিম পরিবারের ঘরবাড়ি ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা ◈ মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন, গ্রেপ্তার ৫ ◈ পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুর-গাজীপুরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষার দায়িত্ব থেকে আইইডিসিআরকে সরিয়ে দেয়া ঝুঁকিপূর্ণ, পরিকল্পনার অভাব এবং সমন্বয়হীনতার জের: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি মহাসচিব অভিযোগ করেন, করোনা চিকিৎসা ব্যবস্থাপনায় অস্বচ্ছতা ও এর মান নিয়ে প্রশ্ন তোলায় খোদ স্বাস্থ্যসেবা কর্মীরাই প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছেন। করোনা টেস্ট কিটসহ সরবরাহকৃত মালামালের গুণগত মান নিয়ে অভিযোগ করায় কমপক্ষে ২ টি হাসপাতালের পরিচালক দু'জন চিকিৎসককে ওএসডি বা বদলি করা হয়েছে।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসকল ত্রুটিপূর্ণ মাস্ক, পিপিই পরিধান করেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ বাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ সমরে যুদ্ধে নামিয়ে দেয়া হয়েছে। ইতোমধ্যে ৪১৯ জন ডাক্তার, ২৪৩ জন নার্স, ৩২৪ জন অন্যান্য স্বাস্থ্য সেবাকর্মীসহ সর্বমোট ৯৮৬ জন কোভিড-১৯ এর নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন এবং দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।

[৪] তিনি বলেন, পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ০৩ মে’র তথ্য অনুযায়ী দেশজুড়ে ৮৫৪ জন পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত ৫ জন। ৪ মে প্রকাশিত তথ্য অনুযায়ী তার আগের ২৪ ঘণ্টায় আরো অন্তত ১১৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৩ জন ডিএমপিতে কর্মরত।

[৫] উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, নতুন পরীক্ষায় দীর্ঘসূত্রিতায় সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। বাংলাদেশে ০৩ মে নতুন করে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ৬৬৫ জন। এর আগে একদিনে এত মানুষ আক্রান্ত হওয়ার খবর মানুষ পায়নি। এর আগে সর্বোচ্চ শনাক্ত ছিল ৬৪১ জন। ৩ মে পর্যন্ত মোট মৃত্যু ১৭৭ জন। অন্যদিকে সুস্থ হওয়াদের সংখ্যা এক লাফে ১৭৭ থেকে বেড়ে ১০৬৩ জন দাবি করা হয়েছে।

[৬] তিনি বলেন, কীভাবে এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগী সুস্থ হলো তার কারণ হিসেবে বলা হয়েছে যে, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির দেয়া নতুন গাইডলাইন অনুসরণ করা হয়েছে।

  • সর্বশেষ