শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ হত্যায় জড়িত যুবক গ্রেফতার

আবদুল্লাহ আল আমিন : [২] জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল হত্যার সাথে জড়িত খুনী আশিকুজ্জামানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তার আশিকুজ্জামান ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি (জামতলামোড়) এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে।

[৪] সোমবার (৪ই এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

[৫] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত রবিবার (৩ মে) বিকালে আকুয়া বোর্ড এলাকা থেকে আশিকুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের সময় পরিহিত রক্তমাখা প্যান্ট এবং গেঞ্জি গাজীপুর শ্রীপুর এমসি বাজার থেকে উদ্ধার করা হয়। পরদিন সোমবার (৪ মে) ভোররাতে তার নিজ এলাকার ডোবা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রড উদ্ধার করা হয়।

[৬] জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল বলেন, মুলত মোবাইল ছিনতাই করতে গিয়ে তৌহিদুল আশিকুজ্জামানকে দেখে ফেলে। মোবাইলটি ছিনিয়ে নেয়ার সময় দুজনের জোড়াজুড়ি হলে আতিকুজ্জামান ঘরে থাকা লোহার রড দিয়ে তৌহিদের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তৌহিদকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[৭] উল্লেখ গত শুক্রবার ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ খুন হন। নিহত শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার রামেশ্বর গ্রামের সাইদুল ইসলাম খানের ছেলে। তৌহিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষারথী
ময়মনসিংহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়