শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা ◈ ফসফরিক অ্যাসিড সংকটে ৪ মাস ধরে বন্ধ ডিএপি সার কারখানা, মাসে লোকসান ১৫ কোটি টাকা ◈ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা, দেড় লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, শিশুসহ উদ্ধার ৪ ঘণ্টায় ◈ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের, ১৯৯৩ সালের ঘটনা ঘিরে বিতর্ক ◈ সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়ানো বাসে লরির ধাক্কা, শিশুসহ নিহত ৫

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ০৫ মে, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে করোনায় ১ লাখেরও বেশি মৃত্যু হতে পারে : ট্রাম্প

ইয়াসিন আরাফাত : [২] বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ভূগছে পুরো পৃথিবী। চীন থেকে ভাইরাসটির উৎপত্তি হলেও এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি। কিন্তু এরইমধ্যে ৩য় বারের মত নিজের ধারণা পাল্টে নতুন আশঙ্কার কথা জানালেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন

[৩] তিনি জানিয়েছেন, মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে। এর আগে দুই দফায় ট্রাম্প জানিয়েছিলেন তার দেশে ৫০ থেকে ৬০ হাজার এবং পরবর্তিতে ৬০ থেকে ৭০ হাজার লোক মারা যাবে। ইতোমধ্যে দেশটিতে ৭০ হাজারের কাছাকাছি মানুষ করোনায় সংক্রামিত হয়ে মারা যাওয়ায় নতুন করে এ আশঙ্কা প্রকাশ করলেন ট্রাম্প।

[৪] রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে আশঙ্কার মধ্যে আশার খবরও তিনি জানিয়েছেন।

[৫] ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষ দিকেই করোনা ধ্বংসে কার্যকরি ভ্যাকসিন পাওয়া যাবে বলে তিনি বেশ আশাবাদী। রয়টার্স

[৬] করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। তাদের বেশিরভাগই দাবি করেছেন যে এই বছরের শেষেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে করোনার প্রতিষেধক।

[৭] আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ৬৮ হাজার ৬০৬ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮৭০ জন।

  • সর্বশেষ