শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইআরএফ-কে পিপিইসহ সুরক্ষা সামগ্রী দিয়েছে এনআরবিসি ব্যাংক

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাস থেকে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দিতে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট বা পিপিই দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক।

[৩] রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম সদস্য হারুনুর রশীদ, রেজাউল হক কৌশিক প্রমুখের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন উপস্থিত ছিলেন।

[৪] সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, সার্জিক্যাল মাস্ক, কেএন-৯৫ মাস্ক ও বিশেষ চশমা। এর আগে ডিবিসি নিউজের সংবাদকর্মীদের জন্যও সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে।

[৫] উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় দেশের ২৩টি হাসপাতাল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও পুলিশকে ৫০০০টি পিপিই, ৫০০০টি সার্জিক্যাল মাস্ক, ১০০০টিকেএন-৯৫ মাস্ক, ৪০০টি বিশেষ চশমা এবং হেড শিল্ড বিতরণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়