শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক কাজলের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা

ইসমাঈল হুসাইন ইমু : [২] নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে যশোরের বেনাপোল সীমান্তে উদ্ধারের পর তার নামে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের মামলা দেওয়া হয়েছে। তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কাজলকে বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করে।

[৩] বেনাপোল রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, সাংবাদিক কাজলকে রাতে টহল দলের বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তের একটি মাঠ থেকে উদ্ধার করেন। বিজিবি পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করে।

[৪] ফটোসাংবাদিক কাজল গত ১০ মার্চ তার ‘দৈনিক পক্ষকাল’ পত্রিকা অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করে।

[৫] গত ৯ মার্চ রাত ১১টা ৫৫ মিনিটে কাজলসহ ৩১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংসদ সাইফুজ্জামান শিখর। এর পরদিন ১০ মার্চ নিখোঁজ হন কাজল।

  • সর্বশেষ