শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দখিন হাওয়া’র আগুন নিয়ন্ত্রণে

মহসীন কবির : [২]  প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের বাড়ি 'দখিন হাওয়া'য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ এপ্রিল) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে শাওন নিজেই জানান। ৯টা দুই মিনিটে ফেসবুকে শাওন লিখেন আগুন নেভানো গেছে, আলহামদুলিল্লাহ।

[৩] আগুনের ঘটনায় হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেতা ও শিল্পী মেহের আফরোজ শাওন ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে জানান। সেখানে তিনি লেখেন, 'দখিন হাওয়ায় আগুন! আমরা কয়েকজন ছাদে আটকা পড়ে আছি। Pray for us... please'। কালো ধোঁয়ায় ভবনের সিঁড়ির এবং বাসাগুলো পরিপূর্ণ, তাই ছাদেই আছি। ফেসবুক

[৪] এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান জানান, দখিন হাওয়ায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণ এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। সময় টিভি

  • সর্বশেষ