শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ০২ মে, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ০২ মে, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জন্মের অষ্টম দিনে দ্বিতীয় কন্যার নাম রাখলেন সাকিব

আক্তারুজ্জামান : [২] প্রথম রমজানে সাকিব-শিশির দম্পতির কোল আলো করে এসেছিলো দ্বিতীয় কন্যা সন্তান। শুরুতে নাম না জানালেও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দ্বিতীয় মেয়ের নাম জানিয়েছেন সাকিব। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জন্মসনদের ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, ছোট মেয়ের নাম ইরাম হাসান।

[৩] ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত ২৪ এপ্রিল, রমজানের প্রথম দিন, শুক্রবার ভোরে, আমরা আল্লাহ তায়ালার দয়ায় আরেক কন্যাসন্তান লাভ করেছি। তার নাম আমরা রেখেছি ইরাম হাসান। এই নামের অর্থ জান্নাত। কারণ ও সত্যিই জান্নাতের একটা টুকরো। আলহামদুলিল্লাহ্।’

[৪] আপলোডকৃত ওই ছবিতে ছোট্ট শিশুর পায়ের ছাপ দেয়া জন্মসনদে লেখা শিশুর নাম ইরাম হাসান, মায়ের নাম উম্মে রোমান আহমেদ, বাবার নাম সাকিব আল হাসান। বাচ্চার জন্ম ২৪ এপ্রিল ভোর ৫টা ৮ মিনিটে।

[৫] উল্লেখ্য ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব। আর ২০১৫ সালের ৮ নভেম্বর সাকিবের প্রথম সন্তান আলায়না হাসান অব্রি পৃথিবীতে আসে। এখন দুই কন্যার বাবা হলেন সাকিব।

/এ.জেড

  • সর্বশেষ