শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্পীর পেন্সিলে আঁকা স্ক্যাচ দেখে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ

সুজন কৈরী : [২] রাজধানীর কদমতলীতে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় টুটুল (২০) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় টুটুল মুরাদনগর এলাকায় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পড়া এক যুবকের ছবি শিল্পীকে দিয়ে স্ক্যাচ করিয়ে নেয়। ওই স্ক্যাচ থেকেই ধর্ষককে শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ।

[৩] ডিএমপির শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম জানান, গ্রেপ্তার টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসত। ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশপাশের ১৬ টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে এক যুবক মেয়েটিকে হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পড়া ছিল বলে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। পরে সাখওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্ক্যাচ এঁকে নেওয়া হয়। ওই স্ক্যাচের ১শ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টানানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে।

[৪] ঘটনাটি তদন্ত করে ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমদের নির্দেশনায় শ্যামপুর জোনের এসি শাহ আলম, কদমতলী থানার পরিদশর্ক (তদন্ত) কামরুজ্জামান, এসআই আব্বাস ও এএসআই ওয়ালী উল্লাহর নেতৃত্বে একটি টিম ওই যুবককে শুক্রবার রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তার টুটুল ধর্ষণের কথা স্বীকার করেছে।

  • সর্বশেষ