শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মানুষের মধ্যে কে করোনা ভাইরাসে আক্রান্ত, তা শনাক্ত করবে স্মার্ট চশমা

মাজহারুল ইসলাম : [২] এ ধরনের স্মার্ট গ্লাস তৈরি করেছে চীনের হংজৌ ভিত্তিক স্টার্টআপ কোম্পানি রকিড। এই চশমা দূর থেকে মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারে।

[৩] রকিডের ভাইস প্রেসিডেন্ট জিয়াং ওয়েনজি জানান, মাত্র ২ সপ্তাহের মধ্যে উৎপাদন করা ‘টি১’ নামের এ চশমা ইতোমধ্যে সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। এটি দূর থেকে শরীরের তাপমাত্রা পরিমাপ করার পাশাপাশি নির্দিষ্ট তাপমাত্রা এবং তাৎক্ষণিকভাবে তাপমাত্রা যাচাই বাছাই করতে পারে, যা করোনা রোগী শনাক্তে বেশ সহায়ক।

[৪] এতে ইনফ্রারেড সেন্সর এবং ক্যামেরা রয়েছে। চশমাটি পরে মানুষজনের শরীরের তাপমাত্রা ‘দেখা’ যায়। স্টার্টআপ কোম্পানিটি ২০১৮ সালে  সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ডের বিনোয়োগকারীদের কাছ থেকে প্রায় বিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে।

[৫] কোম্পানিটি জানিয়েছে, বিমানবন্দর এবং শপিং মলের মতো স্থানগুলোতে একসঙ্গে একাধিক ব্যক্তির শরীরের তাপমাত্রা পরিমাপে চশমাটি ব্যবহারের জন্য তারা এটির আরও উন্নয়ন করছে। স্পর্শহীনভাবে শরীরের তাপমাত্রা পরিমাপে টি১ খুব কার্যকরী বলে জানিয়েছেন এর গ্রাহক গ্রিনটাউন প্রপার্টি ম্যানেজমেন্টের সভাপতি জিন কেলি। রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়