শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ ৭ বছরেও হোসেনপুরে ভাঙ্গা ব্রীজ সংস্কার হয়নি: বাড়ছে সীমাহীন জনদুর্ভোগ

আশরাফ আহমেদ, হোসেনপুর প্রতিনিধি : [২] কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নামা জিনারী গ্রামে যাতায়তের একমাত্র রাস্তাটির খালের উপর নির্মিত ব্রীজটি দীর্ঘ সাত বছর ধরে ভেঙ্গে রয়েছে । ফলে যানবাহন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন পেশাজীবী মানুষের চরম ভোগান্তি। তাই বর্ষা মৌসুমের আগেই দ্রুত সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

[৩] সরেজমিনে দেখা যায়,উপজেলার জিনারী ইউনিয়নের নামা জিনারী,হলিমা টেকাপাড়াসহ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ রাস্তার খালের উপর ব্রিজটি অবস্থিত। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রীজটি ভেঙ্গে রয়েছে। ফলে সংস্কারের অভাবে অন্তত ৫শতাধিক গ্রামবাসী চরম বিড়ম্বনার মধ্যে রয়েছেন। ওইসব এলাকায় উৎপাদিত কৃষিজ ফসল ,শাকসবজি দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হতো । কিন্তু বর্তমানে ব্রীজটি ভেঙে যাওয়ায় পরিবহন সমস্যায় উৎপাদিত ফসল অনেক সময় ক্ষেতেই নষ্ট হতে হয়। ফলে আর্থিকভাবে দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওইসব এলাকার বাসিন্দারা।

[৪] স্থানীয় জনগণের উদ্যোগে বর্ষার মৌসুমে যাতায়াতের সুবিধার জন্য সাঁকো নির্মাণ করা হলেও দীর্ঘ তিন বছর ধরে সে সাঁকোটিও নেই।

[৫] সামান্য বৃষ্টিপাত হওয়া মাত্র বন্যা পরিস্থিতি দেখা দেয়। ফলে এই এলাকার শত শত মানুষ পানি বন্ধী হয়ে পড়েন। জীবন জীবিকার তাগিদে এখানকার মানুষ হাজিপুর বাজার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হলে বিকল্প হিসাবে ৩কিলোমিটার রাস্তা ফাড়িঁ দিয়ে গাবরগাও হয়ে হাজিপুর বাজার যেতে হয়।

[৬] গত মার্চ মাসে সরেজমিনে এই ব্রীজটি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মহীউদ্দিন ।

[৭] এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল জানান, ওই ভাঙ্গা ব্রীজটি দ্রুত সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হয়েছে। অতি শীঘ্রই তা সংস্করণ হবে বলে জানান তিনি। সম্পাদনা : ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ