মুসা আহমেদ: [২] করোনা মহামারিতে বিশ্ব অর্থনীতিতে চলছে ধস। এরইমধ্যে চলতি বছরেই পর্যটন খাতে অন্তত ৩০ শতাংশ আয়ের আশা দেখছে ইউরোপের দেশ ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার দেশটির পর্যটনমন্ত্রী গ্যারি ক্যাপেলি এক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা জানান। রয়টার্স
[৩] করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে চলতি বছরে ৯.৪ শতাংশ কমে যাবে অর্থনীতি বলে মনে করছে দেশটির সরকার।
[৪] রয়টার্সকে দেয়া এক সাক্ষাতাকরে গ্যারি ক্যাপেলি বলেন, গত বছর পর্যটন খাতে যে আয় হয়েছিলো তার অন্তত ৩০ শতাংশ এ বছরে করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। সামনে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস নিয়ে চিন্তা করছি। এ তিন মাসে ভালো একটা সম্ভাবনা রয়েছে পর্যটন খাতে।
[৫] দেশটির মোট জিডিপির ২০ শতাংশ আসে পর্যটন খাত থেকে। আর দেশটিতে গ্রীষ্মকাল পর্যটন মৌসুম হওয়ায় সমুদ্র সৈকতের সান্ধ্যাকালীন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঢল নামে হাজার হাজার বিদেশি ভ্রমণকারীদের।
[৬] গেলো বছর বিদেশি পর্যটকদের থেকে ১১.৪২ বিলিয়ন ডলার আয় করেছে ক্রোয়েশিয়া। যা ছিলো ২০১৮ সাল থেকে ১০ শতাংশ বেশি।