শিরোনাম
◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে বেড়েছে ঘরে বসে ইন্টারনেটে আয়, বিশ্বে ফেসবুক, দেশে গ্রামীন ফোন এগিয়ে

দেবদুলাল মুন্না: [২] করোনাভাইরাসের মহামারি শাপে বর হয়ে এসেছে ফেসবুকের জন্য। ফেসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগের এই মাধ্যমে অ্যাক্টিভ ব্যবহারকারী ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬০ কোটি। ফেসবুক পরিবারভুক্ত ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপের ব্যবহারকারীদের নিয়ে মোট সংখ্যাটা ৩০০ কোটি ছুঁয়েছে।

[৩] এতে চলতি বছরের তিন মাসে আয় বেড়েছে ১০ শতাংশ তথা ৪৯০ কোটি ডলার। তিন মাসে মোট আয় হয়েছে ১ হাজার ৭৪০ কোটি ডলার।

[৪] তবে ফেসবুকের প্রধান ও সহ-নির্মাতা মার্ক জাকারবার্গ বলেন, গত তিন সপ্তাহে বিজ্ঞাপন চাহিদা কমেছে উল্লেখযোগ্য হারে।

[৫] এদিকে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন ২০২০ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩ হাজার ৬২০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি। ২০১৯ সালের প্রান্তিকে অপারেটরটির রাজস্ব বৃদ্ধির হার ছিল ১১ দশমিক ৬ শতাংশ। গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে দেওয়া আর্থিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।

[৬] টেকনোডটসার্চ জানায়,সারা বিশ্বে ইন্টারনেটে ব্লগ সাইট তৈরি, গ্রাফিকস ডিজাইন,অনলাইন মার্কেটপ্লেস,ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং থেকে মানুষ জন লকডাউনে আয় করছেন। এতে প্রতিমাসে আয় হচ্ছে বিভিন্ন খাত থেকে ৩ হাজার ১১৪ কোটি ডলার। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ