শিরোনাম
◈ সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর ◈ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ◈ হাম-উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর, মৃত ১,০৩৬ ◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে যুবলীগ নেতার গুদাম থেকে ১২শ’ বস্তা চাল জব্দ

মনজুর এ অনিক: [২] বুধবার গভীর রাতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুল্কা সরকার ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন মদনপুর কেওডালা হায়দার নিট কম্পোজিটের একটি গোডাউনে ১২শ' বস্তা চাল মজুদ নিশ্চিত হয়ে সেটি সীলগালা করে দেন ইউএনও।

[৩] তবে চালগুলো ত্রাণ দেবার জন্য মজুদ রাখা হয়েছে বলে ওই যুবলীগ নেতার পক্ষ থেকে দাবি করা হলেও সেটি সরকারি নাকি ব্যক্তিগত সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

[৪] অপরদিকে চালের মালিক দাবিদার মদনপুর যুবগলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া এসব চালের বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি। ফলে গোডাউনটি সীলগালা করেন এবং বৈধ কাগজপত্র দেখাতে পারলে তা মুক্ত করে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

[৫] ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর উপজেলা নির্বাহি কর্মকর্তা শুক্লা সরকার বলেন, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গুদামটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২শ' বস্তা চাল ছিল সেখানে।

[৬] তিনি আরো বলেন, গুদামের লোকজন দাবি করেছে এই চাল ব্যক্তিগতভাবে ত্রাণ দেয়ার উদ্দেশ্যে তারা মজুদ করেছে। তবে মালিকের সাথে ফোনে কথা বললে তিনিও একই দাবি করেছেন। তবে চালগুলো সরকারি নাকি ব্যক্তিগত সে বিষয়টি নিশ্চিত না হওয়ায় জব্দ করে গুদাম সিলগালা করে দিয়েছি। কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি বিধি মোতাবেক তারা ত্রাণ হিসেবে দিবে। তবে বৈধতা প্রমাণ না হলে গুদাম ও চালের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ