শিরোনাম
◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাকে নির্বাচনে হারাতে যে কোনো কিছু করতে পারে চীন, দাবী ট্রাম্পের

লিহান লিমা: [২] হোয়াইট হাউসে রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাকে নির্বাচনে হারাতে যে কোনো কিছুই করতে পারে চীন। আমরা দেখছি সামনে আর কি হয়। তারা আমাকে যে কোনো মূল্যে প্রেসিডেন্ট নির্বাচনে হারাতে চায়।’ বিবিসি, আল জাজিরা, রয়টার্স

[৩] ট্রাম্প দাবি করেন, বাণিজ্য যুদ্ধের কারণে বেইজিং তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে দেখতে চায়। তারা যেভাবে করোনা ভাইরাস পরিস্থিতিকে সামলেছে সেটাই তার একটি প্রমাণ।

[৪] তবে রয়টার্সের সঙ্গে এই সাক্ষাতকারে বাইডেনের নির্বাচনি পুলে এগিয়ে থাকা প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি পুলে বিশ্বাস করি না। এই দেশের মানুষ অনেক স্মার্ট। তারা এক অসমর্থ ব্যক্তিকে নির্বাচন করবে না।’

[৫] ট্রাম্প আরো বলেন, চীনের পূর্বেই বিশ্বকে করোনা সম্পর্কে সতর্ক করা উচিত ছিলো। যুক্তরাষ্ট্রে এভাবে করোনা ছড়ানোর জন্য চীনকে অনেক মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। তবে চীনের বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ গ্রহণ করবেন সেটি নিয়ে বিস্তারিত বলেন নি ট্রাম্প। তবে তিনি বলেছেন, আমি অনেক কিছুই করতে পারি। এর আগে ট্রাম্প চীনের বিরুদ্ধে ‘বিশেষ তদন্ত’ ও বেইজিংয়ের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের হুঁশিয়ারি দেন।

[৬] এদিকে ট্রাম্পের ওপর করোনা ভাইরাস পরিস্থিতি ঠিকভাবে সামলাতে না পারার অভিযোগ এসেছে। মার্কিন অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বেড়েছে বেকারত্ব, ভেঙ্গেছে খাদ্য সরবরাহ ব্যবস্থাপনা। যা ট্রাম্পের ২০২০ সালের পুননির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়