শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের বাজারে করোনার লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন ফুটওয়্যার ব্যবসায়ীরা

তিমির চক্রবর্ত্তী : [২] বছরের অন্য সময়ের তুলনায় দুই ঈদে সবচেয়ে বেশি জুতা বিক্রি হয়। তাই এবারের ঈদে গত এক মাসের ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব হবে এই খাতের ব্যবসায়ীরা মনে করছেন। যমুনা টিভি

[৩] এপেক্স ফুট ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মঞ্জুর বলেন, দেশি বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, করোনা অল্প সময়ে দূর হবে না। ফলে স্বাভাবিক বেচা-কেনা শুরু হতে সময় লাগবে বলে ধারণা করা যাচ্ছে।

[৪] লোটো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যে ধ্বস নেমেছে। জুতাখাতেও বড় ধরনের লোকসান হয়েছে।

[৫] সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা এবি আজিজুল ইসলাম বলেন, দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, করোনাকে ঘিরে সংকট খুব শিগগির দূর হবে না। ঈদের বাজারে দোকান পাট কিছু খুললেও সেখানে এর আগের বছরের মতো ক্রেতার ভিড় হবে না। সম্পাদনা : মিনহাজুল আবেদীন, সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়