শিরোনাম
◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা ◈ ‘খামেনির দাফনের জন্য ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছি’: ট্রাম্প ◈ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ভণ্ডামি বললেন সোহেল তাজ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি অনুদান পেলেন চরমপস্থী দলের যশোরের দুই সদস্য

নিজস্ব প্রতিবেদক: [২] আত্মসমর্পনকারী যশোরের একটি চরমপন্থি দলের দুই সদস্যকে এক লাখ টাকা অনুদান দিয়েছে যশোর জেলা প্রশাসন। বুধবার যশোর সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।

[৩] গত ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনা শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন চরমপন্থী দলের ৩০৪ জন সদস্য আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে সময় সরকারের পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসাদের সার্বিক সহযোগিতা ও জীবন মান উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়। ওই ৩০৪ জনের মধ্যে যশোরের দুইজন ছিলেন। তারা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য।

[৪] বুধবার বেলা ১২টার দিকে যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় ৫০ হাজার টাকা করে দুইটি চেক দুইজনের হাতে তুলে দেন। এ সময় জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ উদ্দিনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে আতœসমর্পনকারী দুই জন বলেন, আমরা অনেক খুশি, এই অর্থ সংসারের কাজে লাগাবো এবং স্বাভাবিক জীবন যাপন করবো

  • সর্বশেষ
  • জনপ্রিয়