শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুপস্থিত পোশাক শ্রমিকদের এপ্রিলের বেতন পৌঁছে দেয়া হবে : বিজিএমইএ

শরীফ শাওন : [২] বিজিএমইএ বলছে, এ পর্যন্ত ২৫ লাখ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা হয়েছে। কলকারখানা অধিদপ্তরে শ্রমিকদের তালিকা পাঠানো হয়েছে। তাই বেতন দেয়া নিয়ে কোন ধরনের অনিশ্চয়তা প্রকাশের সুযোগ নেই।

[৩] আরো জানায়, কারখানা মালিকরা শ্রমিকদের ফোন করে ঢাকামূখী করার বিষয়টি নির্ভরযোগ্য না। আরো বলেন, করোনা পরিস্থিতিতে তারা যেন ঢাকায় না ফেরেন, এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

[৪] শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শ্রমিকদের বেতনের বিষয়ে মন্ত্রণালয়ে কারখানা মালিকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, যে সকল কর্মী কর্মস্থলে উপস্থিত রয়েছেন তারা এপ্রিলের পুরো বেতন পাবে।

[৫] বুধবার মালিকপক্ষের সংগঠনগুলোর সঙ্গে মন্ত্রণালয়ের আলোচনায় আরো সিদ্ধান্ত হয়, মে মাস পর্যন্ত কোন কারখানা ডে-অফ বা বন্ধ ঘোষণা করতে পারবে না। এবং এসময় কোন কর্মী ছাঁটাই হবে না।

[৬] এ জে আই গ্রুপ ইন্ডাষ্ট্রিয়াল পার্কের চেয়ারম্যান অনন্ত জলিল বলেন, সাবকন্ট্রাক্টের কিছু কারখানা এবং লাইসেন্স রিনিউ না থাকা কারখানাগুলোতে বেতন নিয়ে সমস্যা হচ্ছে। এর প্রভাব পড়ছে পুরো পোশাকখাতে।

[৭] অনন্ত জলিল বলেন, বাংলাদেশে ৬ হাজারের উপর কারখানা আছে। তার মধ্যে বেতন দেয়নি ১৮১টি কারখানা। অন্যান্য ব্যবসায় আরো সমস্যায় থাকলেও পোশাক খাতকে বেশি আলোচিত করা হয়। ৮৪ শতাংশ রেমিট্যান্স এই খাত থেকে আসে। এবং এ অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনিতির চাকা সচল থাকে।

  • সর্বশেষ