শিরোনাম
◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ◈ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান ◈ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন ◈ প্রতিবেশী দেশের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ◈ সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: তারেক রহমান ◈ ‘জায়গা ভাড়া দিয়েছি, অবৈধ কর্মকাণ্ডের দায় আমার নয়’: অতিরিক্ত ডিআইজি আল জহির ◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করা হবে না, শেখ হাসিনাকে সুইডেনের প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু ও সমীরণ রায়: [২] বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন বলছেন, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতেও বাংলাদেশের সঙ্গে হওয়া পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন।

[৩] প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জানিয়েছেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে রফতানিমুখী পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে।

[৪] সুইডিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বলেন, ‘আমরা আশাবাদী যে, করোনা ভাইরাসের মহামারীতেও সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের দেওয়া তৈরি পোশাকের (আরএমজি) অর্ডার পূরণ করতে পারবে বাংলাদেশ।

[৫] অপরদিকে সুইডিশ প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, বাংলাদেশে কাছে দেওয়া তৈরি পোশাকের কোন অর্ডার বাতিল করবে না তার দেশ। স্টিফান লোফভেন বলেন, ‘আমার দেশ বাংলাদেশে থেকে তৈরি পোশাক আমদানি চালিয়ে যাবে।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘সবধরনের স্বাস্থ্যবিধি মেনে তাদের কারখানা চালু করেছেন বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা।’

[৬] প্রেস সচি আরো বলেন, উভয় দেশের করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে দেশ দুইটির গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন দুই প্রধানমন্ত্রী

[৭] এ প্রসঙ্গে কোভিড-১৯ মহামারী মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পুনরায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান প্রেস সচিব

[৮] বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন।

  • সর্বশেষ