শিরোনাম
◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি জানি কিম কেমন আছেন, আপনারাও জানবেন, বললেন ট্রাম্প

লিহান লিমা: [২]হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি জানি কিম জং উনের শারীরিক অবস্থা বর্তমানে ঠিক কেমন। আমি এখনই পুরোটা বলছি না। খুব শীঘ্রই আপনাদের জানাবো। এখন শুধু তার সুস্থতা কামনা করছি।’ ফ্রান্স২৪, সিএনএন, এনডিটিভি

[৩]ট্রাম্প আরো বলেন, ‘আমার সঙ্গে কিম জং উনের সম্পর্ক খুবই ভালো। আমি প্রেসিডেন্ট না হলে, আপনারা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করে দিতেন। আমার আশা উনি ভালো আছেন। খুব শীঘ্রই সব জানাবো।’

[৪]গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার জাতীয় দিবসে কিম জং উনকে দেখা না যাওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে নানা গুজব ছড়াচ্ছে। চীনের সংবাদ মাধ্যম বলছে, পিয়ংইয়ং থেকে দেড়শ কিলোমিটার দূরের একটি হাসপাতালে কিমের চিকিৎসা চলছে। দক্ষিণ কোরিয়া বলছে, কিম ভালো আছেন, সুস্থ আছেন। কেউ দাবী করছেন, কিম মারা গেছেন। আবার কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, কিমের মৃত্যুর পর তার ছোট বোন কিম ইয়ো জং ওই পদে স্থলাভিষিক্ত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়