শিরোনাম
◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে ঘরোয়া সহিংসতা বেড়েছে লন্ডনেও, প্রতিদিন গড়ে গ্রেপ্তার ১০০জন

ইয়াসিন আরাফাত : [২] ‌কোভিড–১৯–এর জন্য প্রায় সারা বিশ্বেই চলছে লকডাউন। দিনের বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতে হচ্ছে সবাইকে। এই অবস্থায় বিশ্বের অন্যান্য অনেক দেশের মত লন্ডনেও বেড়েছে গৃহ-প্রতিহিংসা। মিরর, ডেইলি মেইল, লন্ডন এক্সপ্রেস

[৩] লন্ডন মেট্রোপলিট্যান পুলিশ বা এলএমপি–র রিপোর্ট অনুযায়ী, গত ৬ সপ্তাহে লন্ডনে এক–তৃতীয়াংশ বেড়েছে গৃহ-প্রতিহিংসার অভিযোগ। এমাসের ১৯ তারিখ পর্যন্ত শুধু গৃহ-প্রতিহিংসার কারণেই ৪০৯৩জন গ্রেপ্তার হয়েছে, গড়ে দিনে কমপক্ষে ১০০জন।

[৪] স্কটল্যান্ড ইয়ার্ড বলছে, ইতিমধ্যেই গৃহ-প্রতিহিংসার কারণে দুটো খুন হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনে এক গর্ভবতী মহিলা পুলিশে ফোন করে তার সঙ্গী তাকে মারধর করেছে বলে অভিযোগ করেন । দ্রুত তাকে উদ্ধার করে পুলিশ।

[৫] এলএমপি–র কমান্ডার সু উইলিয়ামস্‌ জানিয়েছেন, লন্ডন এবং সংলগ্ন অঞ্চলে গত বছরের তুলনায় এবছর ৯ মার্চ থেকে ১৯ এপ্রিল থেকে এপর্যন্ত গৃহ-প্রতিহিংসার অভিযোগ বেড়েছে ২৪ শতাংশ। যেটা গত বছরও ছিল মাত্র তিন শতাংশ। তার মতে, কোভিড–১৯ এড়াতে লকডাউনের জন্য টানা বাড়িতে থাকতে গিয়েই অধৈর্য হয়ে পড়েছেন মানুষজন। তার ফলেই এভাবে বাড়ছে গৃহ-প্রতিহিংসা।

  • সর্বশেষ