শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাফরুল্লাহ চৌধুরী : সেরা মানুষ, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা

ড. আসিফ নজরুল : মানুষ প্রশংসা করে জাফরুল্লাহ চৌধুরীর দেশপ্রেম আর কাজের। এসব তো অবশ্যই অতুলনীয়। কিন্তু প্রশংসা করি তার ধৈর্য ও সহনশীলতারও। এর একটা বড় প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক কালের টকশোগুলোতে। এর মধ্যে কিছু টকশোতে তার সহনশীলতা ছিলো অতিমানবিক ধরনের। যাদের সাথে অংশ নেন তিনি এসব অনুষ্ঠানে, তাদের কারো কারো কথা শুনলে আমারি রাগে আর ঘৃণায় গা রি রি করতে থাকে। এতো সম্মানি একজন মানুষ হয়ে জাফর ভাই তাদের অবান্তর, অশালীন, অজ্ঞতাপ্রসূত কথাবার্তা শুনে মাথা ঠান্ডা রাখেন কীভাবে? কীভাবেই-বা যান এসব অনুষ্ঠানে?

তার চেয়ে বড় বিস্ময় হচ্ছে কিছু অদ্ভূত মানুষের সঙ্গে গণস্বাস্থ্যের কিট নিয়ে তার অনন্ত সংগ্রাম। তাদের হীনমন্যতা আর নির্মমতার সঙ্গে আর কতো লড়বেন জাফর ভাই? কোথায় থেকে পান এতো দায়িত্ববোধ, দেশপ্রেম, কাজের স্পৃহা, মনোবল? আমার কাছে আপনি এ সময়ের সেরা মানুষ, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। পঞ্চাশ বছর ধরে চলছে মানুষের মুক্তি আর কল্যাণের জন্য আপনার বিরামহীন নিঃস্বার্থ যুদ্ধ। এই পোড়া দেশে কেমন করে জন্ম হলো আপনার মতো মানুষের? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়