শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী দুই মাস গম, রাই, বার্লি ও ভুট্টা রফতানি বন্ধ করল রাশিয়া

রাশিদ রিয়াজ : [২] করোনাভাইরাসের কারণে কৃষি উৎপাদন হ্রাস ও বাজারে চাহিদার সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কায় রাশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। আরটি

[৩] রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় গম রফতানিকারক দেশ। কিন্তু দেশটির অভ্যন্তরীণ বাজারে এধরনের শস্যকণার সরবরাহ যাতে ঠিক থাকে সেজন্যে আপাতত দুই মাস রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে রুশ সরকার।

[৪] এর আগে এধরনের শস্য কণা রফতানির পরিমান ৭ মিলিয়ন টনে নির্ধারিত করে দিয়েছিল রুশ কৃষি মন্ত্রণালয়।

[৫] জাতিসংঘ করোনাভাইরাসের কারণে আগেই বিশে^ খাদ্য সংকট হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

[৬] তবে রাশিয়া এধরনের শস্য কণা রফতানি বন্ধ করলেও ইউরোএশিয়ান ইকোনোমিক ইউনিয়নের অন্য সদস্য দেশ আর্মেনিয়া, বেলারুশ, কাজাখাস্তান ও কিরঘিস্তান রফতানি অব্যাহত রেখেছে।

[৭] এছাড়া রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে খাদ্য মূল্যস্ফীতি যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা ছাড়াও প্রয়োজনে বিশেষ তহবিল ব্যবহার করে খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গম ইউরোএশিয় দেশগুলোর প্রধান খাদ্য।

  • সর্বশেষ