শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিপিই’র দাবিতে অনশন ধর্মঘটে পাকিস্তানের চিকিৎসকরা

ইয়াসিন আরাফাত : [২] করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চিকিৎসকরা শনিবার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই’র দাবিতে এ অনশন ধর্মঘট পালন করছেন। নিউজ এশিয়া

[৩] ইতোমধ্যে পাকিস্তানে ১৫০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পাঞ্জাব প্রদেশের ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন।

[৪] পাঞ্জাবের গ্র্যান্ড হেলথ অ্যালায়েন্সের প্রধান সালমান হাসিব জানান, আমাদের দাবি সরকার না মানা পর্যন্ত আমরা থামব না। আমরা এই ভাইরাসের সামনে আছি এবং আমরা যদি সুরক্ষিত না থাকি তাহলে পুরো জনগোষ্ঠী ঝুঁকিতে পড়বে। জিও নিউজ

[৫] হাসিব জানান, অনশন কর্মসূচিতে ৩০ চিকিৎসক ও নার্স যোগ দিয়েছেন। এছাড়া প্রতিদিনের বিক্ষোভে যোগ দিচ্ছেন ২০০ মেডিকেল কর্মী। পাঞ্জাবের স্বাস্থ্যকর্মীদের ইউনিয়ন চিকিৎসকদের এই সংগঠনের ডাকা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে।

[৬] দেশটির পাঞ্জাব প্রদেশের চিকিৎসকরা হাসপাতালগুলোতে সুরক্ষা সরঞ্জামের অভাবে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করছেন। বিক্ষোভ মিছিল করার সময় গত মাসে কোয়েটায় ৫০ চিকিৎসককে গ্রেপ্তারও করা হয়েছিল। আলজাজিরা

  • সর্বশেষ