শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা, ক্ষুধা আর রাষ্ট্র-সরকার পরিচালনার বীভৎস আইন-কানুনগুলোকে এবার বিদায় করতে হবে

হাসনাত কাইয়ূম : মানুষ ক্ষুধার্ত এবং তাকে দিনের পর দিন খাদ্য সহায়তা পৌঁছে দিতে হচ্ছে অপর মানুষের, একটি আধুনিক সভ্য রাষ্ট্রে, এর চেয়ে অশ্লীল, এর চেয়ে অপমানজনক, কোন দৃশ্য ভাবা যায় না। কিন্তু যখন জানবেন, মাত্র ৩০-৩৫ বছর বয়সের স্বামী-স্ত্রী, একমাত্র সন্তানকে এতিম করে দিয়ে একরশিতে ঝুলে আত্মহত্যা করছে শুধু দারিদ্রের কারণে, তখন ভোররাতে ক্ষুধার্ত গৃহহীন ছিন্নমূল ভাসমান মানুষের কাছে একমুঠো সেহরী তুলে দেওয়াকেও খুব পবিত্র দৃশ্য মনে হয়।
আমরা একটা অসভ্য-বর্বর রাষ্ট্র বানিয়েছি, যে রাষ্ট্রের তহবিল থেকে কয়েকটা জোচ্চোর প্রতিবছর প্রায় লাখো কোটি টাকা পাচার করে, কিন্তু সে তহবিল থেকে, তহবিলের যোগানদারদের জন্য একমাসের খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা যায় না। করোনা একটা ভাইরাস কিন্তু এই রাষ্ট্র এবং সরকার পরিচালনার আইন-কানুন, তার চাইতেও কুৎসিত ভাইরাস। করোনা, ক্ষুধা আর রাষ্ট্র-সরকার পরিচালনার বীভৎস আইন-কানুনগুলোকে এবার বিদায় করতে হবে, তার আগ পর্যন্ত আমাদের মানুষদের বাঁচিয়ে রাখার চেষ্টাটাও করে যেতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়