শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকদের ধান কাটার জন্য চাঁদা তুলে দিতে পারি ছাত্ররা

মুহাম্মদ রাশেদ খাঁন : একজন ধানকাটা শ্রমিক যেভাবে ধান কাটতে পারে, আপনি আমি সেভাবে পারবো? হয়তো ধান কাটতে গিয়ে হাঁপিয়ে মরবো, হাত কাটবো অথবা ১ ঘণ্টা মাঠে ঘুরে ফটোসেশন করে চলে আসবো। এছাড়া আর কি? ধান কাটতে অভ্যাস লাগে। একজন শ্রমিক যেমন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারে না, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তেমন ধান কাটতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধান কাটতে গেলে ৩০ মিনিট পর আর কাটতে পারবেন না। আর আরও বেশি পারলে ১-২ ঘণ্টা। এর বেশি পারবে না। আর শ্রমিকদেরও টাকা দরকার।
করোনার মধ্যে শ্রমিকরা বসে আছেন। বউ, ছেলেমেয়ে নিয়ে তাদের দিন কষ্টে কাটছে। ধান কাটার মৌসুমে তারা কাজ করলে কিছু উপার্জন করতে পারবেন। এটা দিয়ে ডাল-ভাত খেয়ে বাঁচতে পারবেন। ঈদের আগে বউ, ছেলেমেয়ে নতুন কাপড় কিনে দিতে পারবেন। শ্রমিকের কাজ শ্রমিকেই করবেন, আপনি-আমি কেন? আপনার-আমার কি কাজ নেই? আছে। আমরা ছাত্ররা মিলে কৃষকের জন্য ধান কাটতে যতো টাকা লাগবে, সেটি বিভিন্নভাবে চাঁদা আকারে তুলে কৃষকদের হাতে তুলে দিতে পারি। আর একান্তই যদি কোনো কৃষক শ্রমিক না পায়, তাহলে ছাত্ররা ধান কেটে দিতে পারে। অন্যথায় শ্রমিকের কাজ অযথা ছাত্রের করার প্রয়োজন নেই। অভ্যাস না থাকলে ধান কাটতে গিয়ে কৃষকের লস ছাড়া লাভ হবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়